বসুন্ধরা এলাকায় আন্দোলনকারীদের গণমিছিল, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৩:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৩:৫৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর প্রগতি সরণি সড়কে গণমিছিল শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে তারা সড়কে নামেন। এদিকে মিছিল শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে আন্দোলনকারীদের নামার কথা থাকলেও, দুপুর সোয়া ১টার দিকে বসুন্ধরা মেইন গেট ও যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক দখল করেন শিক্ষার্থীরা।

দুপুর ১টা ১০ মিনিটে কয়েক শ শিক্ষার্থী বসুন্ধরা আবাসিক এলাকার থেকে জড়ো হয়ে একটি মিছিল নিয়ে প্রগতি সরণি রাস্তায় জড়ো হতে থাকেন। এ সময় তাদের সঙ্গে আশপাশের ছড়িয়ে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের যুক্ত হতে দেখা যায়। শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের গেট থেকে নর্দা ফুটওভার ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে আন্দোলন করছেন। বিপুলসংখ্যক পুলিশ যমুনা ফিউচার পার্কের সামনে আশপাশে অবস্থান নিতে দেখা যায়।

আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনে নর্থসাউথ, ইনডিপেনডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ইউল্যাব, ইউআইটিইউ, নর্দান, প্রেসিডেন্সিসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। জানতে চাইলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘ছাত্রসমাজের যৌক্তিক আন্দোলনে আমরা সমর্থন জানাতে রাস্তায় নেমেছি।’

/এবি/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম