যাত্রাবাড়ীতে আন্দোলনকারীদের বিক্ষোভ, নেই পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৫:৩২আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৫:৩২

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন হাজারো মানুষ। শনিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী ও আশেপাশের এলাকায় বিভিন্ন জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এসময় যাত্রাবাড়ীর আশেপাশে কোনও পুলিশ সদস্যের অবস্থান লক্ষ্য করা যায়নি।

আন্দোলনকারীরা হত্যার বিচার চান এবং সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ সমাবেশে কীভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তা সবাই দেখেছে। আমরা যদি আবার ক্যাম্পাসে যাই তাহলে তারা আমাদের ওপর আবার হামলা চালাবে। আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ক্যাম্পাসে ফিরবো না।

যাত্রাবাড়ীতে বিক্ষোভ (ছবি: আতিক হাসান শুভ)

আন্দোলনে উপস্থিত যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, আমি শুধু এখানকার স্থানীয় বাসিন্দাই না, আমি একজন অভিভাবক। আমার মেয়ে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে পড়ে। আরেক ছেলে সোহরাওয়ার্দী কলেজে পড়ে। তারা আন্দোলন করতে সড়কে নেমেছে। আমি বাবা হয়ে কীভাবে বাসায় বসে থাকি? তাই আমিও আন্দোলনে এসেছি।

তিনি বলেন, আমি পুলিশ ভাইদের অনুরোধ করবো, আর কোনও মায়ের বুক খালি না করার জন্য, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা না দেওয়ার জন্য।

এর আগে সারা দেশে শনিবার (৩ আগস্ট) রাতে সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান।

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান