নুরুল হক নুরের জামিন, কারামুক্ত হচ্ছেন আজই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৪, ১২:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:৩৯

রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল থানার মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই আদেশ দেন। 
 
নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন নুর। আশা করি, আজই তিনি কারামুক্ত হচ্ছেন। 

এদিন সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ,  হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ২৮ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

/এআই/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের