সুপ্রিম কোর্টে থেমিসের ভাস্কর্য ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ১৩:৪২আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৩:৪২

ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ চিত্র দেখা গেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার (৫ আগস্ট) বিক্ষুব্ধ জনতা ভাস্কর্যটির হাত ও হাতে থাকা দাঁড়িপাল্লা ধরে রাখা ইস্পাতের অংশটি ভেঙে ফেলেছে।

এর আগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সময়ে গ্রিক দেবী থেমিসের আদলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। সে সময়ে ভাস্কর্যটিকে মূর্তি আখ্যা দিয়ে হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো এটি অপসারণের জন্য আন্দোলন গড়ে তোলে।

ওই আন্দোলনের এক পর্যায়ে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয় এবং এর নিরাপত্তার জন্য সার্বক্ষণিক দুই জন পুলিশ মোতায়ন করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পৃথক আরেকটি রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি