জামিনে নয়, নির্বাহী আদেশে রাজবন্দিদের মুক্তির দাবি বার সভাপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ১৩:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৩:৫৫

জামিন আবেদনের মাধ্যমে নয়, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা প্রয়োগ করে নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনও টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন। তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফজলে ইলাহী অভি ও ফাতেমা আক্তার।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে