দুর্নীতিবাজদের পালানো রোধে সীমান্তে নজরদারি বাড়ালো বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ২১:৩১আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২২:১৭

সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমতাবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে ১ জন, যশোরের বেনাপোল আইসিপি থেকে ১ জন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে ২ জনসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদা এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সুনীল হালদারের ছেলে সজীব হালদার।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী