প্রধান বিচারপতি পদত্যাগ করলেও বাকি ছয় বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (১০ আগস্ট) দুপুরে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে বিচারপতিদের পদত্যাগের দাবিতে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।
রিফাত রশিদ বলেন, ‘প্রধান বিচারপতি পদত্যাগ করলেও, বাকি ছয় বিচারপতি এখনও পদত্যাগ করেননি। তারা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কেননা, প্রধান বিচারপতি না থাকলে, অটোভাবে ছয় জনের মধ্যে থেকে যেকোনও একজন এই আসনে বসবেন। তাদের পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো।’
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরাহৈ! হৈ রই রই, চিফ জাস্টিস গেলি কই। বৈষম্য যেখানে, লড়াই হবে সেখানে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছিতো রক্ত, আরও দেবো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।









