৩০টি সংখ্যালঘু বিষয়ক অপরাধ হয়েছে, বাকিগুলো রাজনৈতিক: সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ২০:৫০ আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১:৫৮

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ২০ জেলায় ৩০টি সংখ্যালঘু বিষয়ক অপরাধ হয়েছে। কিন্তু সেই তুলনায় প্রচারণা বেশি হচ্ছে। বেশিরভাগ ঘটনাই রাজনৈতিক। তবে সব ধরণের সহিংসতা পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার (১২ আগস্ট) দুপুরে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (১২ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের দেখতে যশোর সিএমএইচ-এ যান। সেখান থেকে তিনি খুলনায় সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সকল পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, খুলনার বিভাগীয় কমিশনার, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন, পুলিশ বাহিনীর ওপর আক্রমণ হয়েছে। পুলিশ বাহিনীর সংখ্যা দুই লাখ। এত বড় সংখ্যক পুলিশ বাহিনী যখন অকার্যকর হয়ে গিয়েছিল, তখন এটাকে কার্যকর করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে পড়েছিল। তিনি বলেন, দেশে একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতিতে সেনাবাহিনী নামানো হয়। ৫ আগস্ট ও তার পরবর্তী সময়ে অনেক ধরনের অরাজকতা হয়। বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। সে কারণে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আমরা সুন্দরভাবে এই অরাজক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পুলিশকে পুরোপুরি সংঘটিত করতে হবে। খুব শিগগিরই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করবে। যারা অপকর্ম করেছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
অবরোধে স্থবির সাজেক, সংকট নিরসনে নেই অগ্রগতি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দিনব্যাপী বৈঠক, সামরিক সহযোগিতা বাড়ানোর আলোচনা
নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সর্বশেষ খবর
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
বিদ্যুৎ বিল বেশি আসায় নেসকোর অফিসে ঘুরছি, কিন্তু প্রকৌশলীর দেখাই পাই না
বিদ্যুৎ বিল বেশি আসায় নেসকোর অফিসে ঘুরছি, কিন্তু প্রকৌশলীর দেখাই পাই না
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা