জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: বিচারের দাবিতে বিক্ষোভ

জবি প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৪, ২০:১২আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২০:১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী একরামুল হক সাজিদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। বুধবার (১৪ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিচার দাবি করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থী তানজিল বলেন, ‘শেখ হাসিনার জন্য আমাদের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে গেলো। আমরা তার বিচার চাই। তার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।’

বিক্ষোভকারী আরও এক শিক্ষার্থী জুবায়ের ইসলাম বলেন, ‘আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। এই হত্যার জন্য শেখ হাসিনা দায়ী। আমরা তার বিচার চাই।’

জানা গেছে, গত ৪ আগস্ট মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে জবির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাজিদ মাথায় গুলিবিদ্ধ হন। একটি গুলি তার মাথার পেছনে লাগে। বুলেটটি তার চোখের পেছনে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে মৃত্যু হয় তার। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম