পরীক্ষার হলে নিহত বন্ধু আহনাফকে পাশেই রাখলো শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৮:১৮আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:৩৫

দেশজুড়ে কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ রবিবার (১৮ আগস্ট)। যেসব বন্ধু সঙ্গে ছিল, তাদের কেউ কেউ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে নিহত হয়েছে। তাদের স্মৃতি যেনো কাতর করে রেখেছে সহপাঠীদের। তেমনই শোকের মধ্যে আছে রাজধানীর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা। রবিবার স্কুল খোলার দিন সবাই শ্রেণিকক্ষে ফিরলেও ফেরেনি আন্দোলনে বুলেটবিদ্ধ হয়ে প্রাণ হারানো এই কলেজের শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফ।

আহনাফের স্মরণে ব্যানার টানিয়েছে কলেজ কর্তৃপক্ষ ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটি ছবি কাঁদিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে। আহনাফের টেবিলটা আজ ছিল ফাঁকা। তার স্মরণে বন্ধুরা সেখানে ফুল রেখেছেন।

আহনাফ ছিলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন আহনাফ। গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিতে প্রাণ হারায় সে। বন্ধুরা তাকে শহীদের মর্যাদা দিয়ে লিখেছেন— ‘স্বৈরাচার পতনের পর পুনরায় শুরু হলো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। দেশের স্বার্থে তার এই আত্মত্যাগ স্মরণে ডেস্কে ফুল রেখে তার নামটি লিখে রাখা হয়েছে।’

 

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম