চাকরি জাতীয়করণের এক দফা দাবি গ্রাম পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৯:১১ আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৯:১১

চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে রাস্তায় অবস্থান করছেন গ্রাম পুলিশ সদস্যরা। দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন বলে অভিযোগ করেন গ্রাম পুলিশের আন্দোলনকারী সদস্যরা। তাই দাবি আদায় করতেই তারা রাজপথে আছেন বলে জানান।

রবিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গ্রাম পুলিশের সদস্যরা। বিকাল ৫টা পর্যন্ত তারা অবস্থান করেন তারা। এতে রাস্তায় যানজট তৈরি হয়।

আজ সকাল থেকেই গ্রাম পুলিশের পাঁচ শতাধিক সদস্য আন্দোলনে যোগ দেন। তবে বিকালের দিকে তাদের সংখ্যা কমতে থাকে।

বিক্ষোভ মিছিলে তারা চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আন্দোলনরত গ্রাম পুলিশের সদস্যরা বলেন, ‘আমাদের দাবি একটাই; সেটি হলো, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ না করা হলে আমরা রাজপথ ছাড়বো না।’

দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে গিয়ে আন্দোলন করবেন বলেও জানান গ্রাম পুলিশের সদস্যরা।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা
সর্বশেষ খবর
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম