বিআরটিএ’র সব ধরনের সেবা কার্যক্রম পুনরায় শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৬:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬:৩৩

এক মাস পর সার্ভার সচল হওয়ায় সব ধরনের সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সার্ভার চালু হওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ’র মোটরযান সংক্রান্ত সেবা যেমন-রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর দেওয়াসহ সব সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলার সময় গত ১৮ জুলাই বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সেদিন মিরপুরে বিআরটিএ’র ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর সার্কেল কার্যালয় ভাঙচুর করা হয়।

পরদিন বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ফের হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে বিআরটিএ’র কেন্দ্রীয় ডেটাসেন্টার ক্ষতিগ্রস্ত হয়। এতে করে সংস্থাটির সার্ভারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে বিআরটিএ’র সব কার্যক্রম স্থগিত ছিল।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে সতর্কতা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম