মাংকিপক্সের প্রস্তুতি সম্পর্কে জানতে বিমানবন্দরে বেবিচক চেয়ারম্যান

বাংলা ট্রি্বিউন ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৭:৪১আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৭:৪১

মাংকিপক্স রোধের প্রস্তুতি সম্পর্কে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

এ সময় বেবিচক চেয়ারম্যান মাংকিপক্সের সম্ভাব্য প্রাদুর্ভাবের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন।

রবিবার (১৮ আগস্ট) বিমানবন্দর সুরক্ষার বিভিন্ন স্থানগুলো পরিদর্শন, স্বাস্থ্য ব্যবস্থাপনা টিমের সঙ্গে আলোচনা এবং যাত্রীদের সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো মূল্যায়ন করেন।

বেবিচক চেয়ারম্যান বর্তমানে গৃহীত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা সবাই যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই সংক্রামক রোধ করবো। তবে এক্ষেত্রে তিনি সব যাত্রীদের সহযোগিতা কামনা করেন। এরপর তিনি সব স্বাস্থ্য ব্যবস্থাপনা টিম এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুরক্ষা সামগ্রী গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালকসহ বেবিচক এর বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বেবিচক অডিটোরিয়ামে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে তাদেরকে অবহিত করেন এবং সবাইকে টিম ওয়ার্কের মাধ্যমে বেবিচকের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালের থার্ড টার্মিনাল কবে চালু হবে, জানালেন বেবিচক চেয়ারম্যান 
দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু