মেঘনায় বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ০২:৪১আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০২:৪১

ভোলার মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় বজ্রপাতে মো. সালাউদ্দিন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার ছেলে মো. শাহিন আহমেদ (১৩)। একই ঘটনায় মো. লিটন নামের আরেক জেলে আহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত সালাউদ্দিন মাঝি ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল রশীদ মাঝির ছেলে এবং আহত লিটন একই ওয়ার্ডের বাসিন্দা। নৌকাটিতে সালাউদ্দিন মাঝি তার ছেলে শাহীন ও লিটন ছিলেন।

সালাউদ্দিনের পরিবার ও আহত লিটন মাঝি জানান, সোমবার বিকালে তারা তিন জন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ করে তাদের নৌকাতে বজ্রপাত হয়। এতে সালাউদ্দিন মাঝি পুড়ে কয়লা হয়ে গেছেন। তার ছেলে শাহীন নদীতে পড়ে গেছে। তবে লিটন এ ঘটনায় কিছুটা আহত হলেও বর্তমানে সুস্থ আছেন।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে বৈরী আবহাওয়া থাকার কারণে তারা কাজ করতে পারেননি। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ শাহীনকে উদ্ধার করার জন্য ডুবুরি টিম কাজ করবে।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম