সচিবালয়ের চারপাশ এখন যেন দাবি আদায়ের এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ১৮:০৫ আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮:৫০

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধনের শহরে। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন। প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ—গুরুত্বপূর্ণ সব এলাকায় কর্মক্ষেত্রে বঞ্চনা ও হতাশার গল্প জানিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

আওয়ামী লীগ সরকারের আমলে সচিবালয় এলাকায় কোনও বিক্ষোভ, সমাবেশ কিংবা মানববন্ধনের অনুমতি ছিল না। এখন সচিবালয় এলাকা পরিণত হয়েছে দাবি আদায়ের প্রধানতম স্থানে।

সচিবালয়ের চারপাশ এখন যেন দাবি আদায়ের এলাকা

কয়েক দিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ মানববন্ধন করে আসছে বিভিন্ন সংগঠন। আজ মঙ্গলবারও (২০ আগস্ট) এর ব্যতিক্রম নয়। সকাল থেকেই সচিবালয়ের সামনে চলেছে বিভিন্ন সংগঠনের দাবি আদায়ের আন্দোলন। ফলে এ এলাকায় সড়কে যানজট তৈরি হয়।

আজ দুপুরে আব্দুল গণি সড়কে দেখা যায়, সচিবালয়ের সামনে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধন পালন করতে সমবেত হয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা, এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি সাধারণ শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা, সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন 'সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি-(সিভিডিপি)', বাংলাদেশ সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদসহ নানান সংগঠন।

সচিবালয়ের চারপাশ এখন যেন দাবি আদায়ের এলাকা

এদের মধ্যে সরকারি কর্ম কমিশনের কাছে তিন দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা। তাদের দাবিগুলো হলো, বৈষম্যমূলক ৪৩তম বিসিএস নন-ক্যাডার ফলাফল বাতিল করে অনতিবিলম্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বঞ্চিত এমন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে; অনতিবিলম্বে পিএসসি থেকে নতুনভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত পদ সংখ্যা বাড়িয়ে অধিক সংখ্যক প্রার্থীর চাকরির নিশ্চয়তা তৈরি করতে হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত ২০১৪-এর নন-ক্যাডার বিধি অনুযায়ী পরবর্তী চলমান বিসিএসগুলোতেও (৪৪, ৪৫ ও অন্যান্য) নন-ক্যাডার নিয়োগের পথ সুগম করতে হবে।

সচিবালয়ের চারপাশ এখন যেন দাবি আদায়ের এলাকা

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব সার্কেল গাড়িচালক পদে দৈনিক মজুরিতে কর্মরত গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদ।

চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে বিক্ষোভ সমাবেশ করছেন গ্রাম পুলিশ সদস্যরা। যদিও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনেও আন্দোলন করেছেন।

/এএজে/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
‘ফ্রান্স দখল করতে চায় ইসলাম’, ট্রাম্পের দাবি
‘তদবিরবাজ’ ঠেকাতে কঠোর হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা
সর্বশেষ খবর
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা