‘জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ১৮:৩৪আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮:৩৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসাসহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া ও তাদের আর্থিক সহায়তা প্রদান শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। এ বিপ্লবে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের চিকিৎসার জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, সেটা সরকার বহন করবে। এমনকি কারও যদি দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ব্যয় মওকুফের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদেরও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি। তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।’

এর আগে ধর্ম উপদেষ্টা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার এই আর্থিক সহায়তা দেওয়া হয়। ইতোমধ্যে এ ট্রাস্ট ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে। পরবর্তী সময়ে এ ফাউন্ডেশন আরও ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম