বাসাবো বৌদ্ধবিহার পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ০৭:৫০আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:৫০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন। তিনি সেখানে অষ্ট-পরিষ্কার ও সংঘদান করেন এবং বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় যোগ দেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিণী নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা,  ইউএনডিপির কর্মকর্তা এ এ মং ও প্রতুল দেওয়ান উপদেষ্টার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ'র সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ'র সহ-সভাপতি, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, উপাধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথেরো, নিব্বুতি থেরো, কল্যাণজ্যোতি থেরো, দীপানন্দ ভিক্ষু এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ'র নেতারা এসময় উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের