ইসির আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি, এনআইডি সেবা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১২:২৪আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১২:২৪

নির্বাচন কমিশনে আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারী-কর্মকর্তাদের চাকরি জাতীয়করণ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া সারা দেশের নির্বাচন কার্যালয়ের সামনেও তারা অবস্থান করছেন বলে জানান আন্দোলনকারীরা। 

এদিকে অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালনের কারণে অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধ হয়ে গেছে।

এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক বৈঠক আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। পরে রাতেই নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নেন তারা।

এনআইডির কর্মকর্তা-কর্মচারীরা জানান, মূলত দুটি দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। প্রথমত, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা। দ্বিতীয়ত, আইডিইএ প্রকল্পের সব আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকরি রাজস্বে স্থানান্তর করতে হবে।

এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিএ-২ প্রজেক্টের নবম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানান আন্দোলনকারীরা।

তারা এরইমধ্যে একই দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের ২ হাজার ২৬১ জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী