গোয়েন্দা হেফাজতে সাংবাদিক শাকিল-রুপা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৪:৪২আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৪:৪৯

বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। বুধবার (২১ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় তাদের আটকে দেয় ইমিগ্রেশন। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। 

ডিবি পুলিশ সূত্র জানায়, শাকিল ও রুপাকে কোনও মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা আজ সকালে শাহজালাল বিমানবন্দরে যান। সঙ্গে তাদের কন্যা সন্তানও ছিল। 

তাদের তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ছিল বলেও জানায় সূত্রটি। তবে সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের মহানগনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

/কেএইচ/এনএল/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম