খালেদা জিয়াকে নিয়ে সিনেমা তৈরি না করতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৫:৩৩আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫:৩৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘আপসহীন’ সিনেমা তৈরি থেকে বিরত থাকতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। চিত্রনায়ক হেলাল খান, সফর রাজ আনোয়ার এবং বাংলাদেশ ফ্লিম ডিরেক্টর অ্যাসোসিয়েশনকে (বিএফডিএ) এ নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয়তাবদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠিয়েছেন।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা একটি মুভি তৈরি করছেন। মুভিটির নাম ‘আপসহীন’। বেগম খালেদা জিয়ার জীবনের ওপর এই মুভিটি তৈরি করা হচ্ছে। এই সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অথচ খালেদা জিয়া বা তার পরিবারের পক্ষ থেকে এই ধরনের মুভি করার সম্মতি দেওয়া হয়নি। আমরা মনে করছি, তারা একটি অসৎ উদ্দেশ্যে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে মুভি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। তাই আমি আইনজীবী হিসেবে হেলাল খান, সফর রাজ আনোয়ার এবং বাংলাদেশ ফ্লিম ডিরেক্টর অ্যাসোসিয়েশনকে (বিএফডিএ) নোটিশ পাঠিয়েছি।’

নোটিশে আগামী পাঁচ দিনের মধ্যে হেলাল খান ও সফর রাজ আনোয়ারকে এই প্রক্রিয়া থেকে বিরত থাকাতে বলা হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
লিগ্যাল নোটিশ কী, কেন দেওয়া হয়
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম