গত ১৮ আগস্ট (রবিবার) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন পত্রিকায় ‘তাকসিমের দুর্নীতির বলয় রয়ে গেছে ঢাকা ওয়াসায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ওয়াসা। উক্ত সংবাদে অসত্য তথ্য রয়েছে দাবি করে প্রতিবাদ পাঠিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম শহীদ উদ্দিন।
সেখানে বলা হয়েছে ‘ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসনিম এ খান, প্রকৌশলী এ কে এম শহীদ উদ্দিনসহ আরও কয়েকজন কর্মকর্তা মিলে একটি অপরাধচক্র গড়ে তোলে এবং তারা ওয়াসার বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে ৩৩২ কোটি টাকা বিদেশে পাচার করেছে মর্মে সংবাদপত্রের প্রকাশিত খবরটি মিথ্যা, মানহানিকর। তার ভাবমূর্তি এবং মর্যাদা ক্ষুণ্ন করার খারাপ উদ্দেশ্য নিয়ে এবং ঢাকা ওয়াসার আন্তঃব্যবস্থাপনায় বিপর্যয় সৃষ্টি করার জন্য তা প্রকাশিত হয়েছে।’ সংবাদের উৎস সম্পর্কে সম্পূর্ণরূপে অসচেতন বলেও প্রতিবাদপত্রে দাবি করা হয়।









