কর্মকর্তা থেকে পিয়ন পর্যন্ত সম্পদের হিসাব দিতে হবে: জনপ্রশাসন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৬আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২১:০৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ট্যাক্স দেন এতদিন শুধু তারাই সম্পদের হিসাব দিতেন। তবে এবার শুধু তারা নন, শীর্ষ পর্যায় থেকে শুরু করে অফিসের পিয়ন-ঝাড়ুদার পর্যন্ত সবাইকে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোখলেস উর রহমান বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী নন, তাদের স্ত্রী-সন্তানদের নামেও যেসব সম্পদ আছে সেটির বিবরণী জমা দিতে হবে। বাংলাদেশে মোট ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, প্রত্যেককেই এই হিসাব দিতে হবে।

তিনি বলেন, হিসাব জমা দেওয়ার ফরম সহজ করার জন্য ইতোমধ্যে ৫ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। কমিটি আগামী সাত দিনের মধ্যে একটি ফরমেট তৈরি করবে। ফরমটি হবে বাংলায়। এটি এক পাতার মধ্যে থাকবে। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এবং অন্য সম্পত্তি- এভাবে ফরমে থাকবে। এরপর আমরা বলে দেবো, সব মন্ত্রণালয় এবং বিভাগে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে সম্পদের হিসাব জমা দেবেন। মূলত, আগামী ১৫ দিনের মধ্যে এটি ফাংশনাল হবে। এ সময়ের মধ্যে আমরা ফরমগুলো অফিসে অফিসে পৌঁছে দেবো। আমরা তখন বলে দেবো, কোন তারিখের মধ্যে হিসাব দাখিল করতে হবে। এখন সম্পত্তির হিসাব দিতে পাঁচ রকমের ফরম রয়েছে। কমিটি একটা ফরমেট রেডি করবে। যাতে মানুষের প্রশ্ন করতে না হয়, বুঝতে সমস্যা না হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, আগে শুধু যারা ট্যাক্স দিতেন তাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হতো। তবে এখন অনেক পিয়ন, ড্রাইভার, ঝাড়ুদারও শত শত কোটি টাকার মালিক। তাদের নামেও অনেক সম্পত্তি। সে জন্য তাদেরও এর আয়তায় আনা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকেই সম্পদের হিসাব দিতে হবে।

তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়ের স্বচ্ছতা আনতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এই হিসাব না দিলে কী হবে সেটিও শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম