ক্ষমতার পটপরিবর্তনের প্রভাব পড়েছে গণপরিবহন খাতেও। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ঢাকাভিত্তিক মালিকদের সংগঠন চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ, যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনায় আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কনভেনিং কমিটির কনভেনার সাইফুল আলমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের (অতিরিক্ত সচিব) বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে সড়ক পরিবহন সেক্টরকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ, যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সংস্কার শীর্ষক এক আলোচনা ও মুক্ত মতবিনিময় সভা মঙ্গলবার (সেপ্টেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে অনুষ্ঠিত হবে।









