আকস্মিক পরিদর্শনে বায়তুল মোকাররমে ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে আকস্মিকভাবে তিনি এই মসজিদ পরিদর্শনে যান।

ধর্ম উপদেষ্টা মসজিদের ওজুখানা, ওয়াশরুম, মসজিদের পার্কিংসহ চারদিক ঘুরে দেখেন। এসময় তিনি মসজিদের সিঁড়িতে যত্রতত্র ঘুমন্ত বেশ কিছু মানুষকে দেখতে পান। উপদেষ্টা মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গেও কথা বলেন। তিনি মসজিদের শৌচাগার, ওজুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন। এসময় তিনি এই লাইব্রেরিটিকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়া, লাইব্রেরির বই নির্বাচন ও ক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহি করার জন্যও উপদেষ্টা লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।

জাতীয় মসজিদের শৌচাগার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মসজিদের দোকান ভাড়া থেকে পাওয়া অর্থ থেকে আপাতত মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফ করেন। এসময় ধর্ম উপদেষ্টা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিকে জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ স্থায়ীভাবে পরিষ্কার- পরিচ্ছন্নতার জন্য ইতোমধ্যে ২২ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। যথাদ্রুত সময়ে টেন্ডার প্রক্রিয়া শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হবে।

পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
কোরবানির মূল শিক্ষা একত্ববাদ ও আত্মসমর্পণ: বায়তুল মোকাররমের খতিব
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম