মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির তদারকি টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:২০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:২০

মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে তদারকি টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সই করা দুটি পৃথক অফিস আদেশ একথা জানানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম তদারকির জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি অঞ্চলে একটি করে টিম গঠন করা হয়েছে।

উক্ত টিম মশক নিধন কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয়পূর্বক ১০ অঞ্চলের আওতাধীন ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

এছাড়াও, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম মনিটরিং করার জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে অঞ্চলভিত্তিক পরিদর্শন টিম গঠন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা এবং আকস্মিক ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ কার্যক্রম তদারকির লক্ষ্যে ১০টি অঞ্চলের জন্য ৫ টিম গঠন করা হয়েছে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম