ঢাবির ১১ হলে নতুন প্রভোস্ট, ৮ অনুষদে নতুন ডিন

ঢাবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১১টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৮টি অনুষদে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ডিন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে ডিন ও প্রভোস্টদের নিয়োগ সংক্রান্ত চিঠি তাদের অফিসে পাঠানো হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ।

প্রভোস্ট হিসেবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক শাহ, হাজী মুহম্মদ মুহসিন হলে জিন প্রকৌশল বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাজমুল আহসান, সলিমুল্লাহ মুসলিম হলে জাপানিজ স্টাডিজের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাজমুল হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইসলামিক স্টাডিজের শিক্ষক ড. মোহাম্মদ শামসুল আলম। বিজয় একাত্তর হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম. আলী রেজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোকেয়া হলে রসায়ন বিভাগের শিক্ষক ড. হোসনে আরা বেগম, সুফিয়া কামাল হলে গণিত বিভাগের শিক্ষক ড. সালমা নাসরিন, কুয়েত মৈত্রী হলের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ড. মাহবুবা সুলতানা, শামসুন্নাহার হলে স্বাস্থ্য ইন্সটিটিউটের শিক্ষক ড. নাসরিন সুলতানাকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এরআগে বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ।

নতুন ডিনরা হলেন— কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম,  আইন অনুষদে ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স বিভাগের ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস অনুষদে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির চারুকলা অনুষদে মৃতশিল্প বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে আগের প্রভোস্টরা পদত্যাগ করেন। উপাচার্য ঘোষিত এক সপ্তাহের মধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে মঙ্গলবার ১১ হলে নতুন প্রভোস্ট নিয়োগ করলো ঢাবি প্রশাসন।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম