শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে এলাকাবাসী। সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় এই দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বিমানবন্দরের নাম পরিবর্তন ছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

মানববন্ধন বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনও কারণ ছাড়াই। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী