নাগরিক সেবা দেওয়ার ক্ষমতা পেলেন সিটি করপোরেশন প্রশাসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৩

সিটি করপোরেশনগুলোর প্রশাসকদের বিভিন্ন ধরনের নাগরিক সেবা দেওয়ার ক্ষমতা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (৮ সেপ্টেম্বর) এ ক্ষমতা অর্পণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১১৭(১) অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিটি করপোরেশনগুলোর প্রশাসকদের সিটি করপোরেশন অধিক্ষেত্রে বিভিন্ন ধরনের নাগরিক সেবা, বিশেষ করে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ ইত্যাদি দেওয়ার ক্ষমতা অর্পণ করা হলো।

এছাড়াও চিঠিতে বলা হয়, সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২ এর উপবিধি ৩ (৩) অনুযায়ী সিটি করপোরেশনের কাউন্সিলররা মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ দেওয়ার দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

চিঠিতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সিটি করপোরেশনের কোনও কাউন্সিলর কর্মস্থলে অনুপস্থিত থাকলে বা কোনও কাউন্সিলরকে কর্মস্থলে পাওয়া না গেলে এবং নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে জনস্বার্থে প্রশাসক তার ওপর অর্পিত ক্ষমতাবলে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বা অন্য কোনও কর্মকর্তাকে বা ক্ষেত্র বিশেষে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ৩ দ্বারা সন্নিবেশিত ধারা ২৫ক (২) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যদের এ ক্ষমতা দিতে পারবেন।

এর আগে জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে সিটি করপোরেশনের উপযুক্ত কোনও কর্মকর্তাকে দায়িত্ব দিতে আরেকটি চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ওই চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান প্রেক্ষাপটে সিটি করপোরেশন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাময়িক অসুবিধা হওয়ায় ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ এর ধারা ৪(ক) অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে করপোরেশনের উপযুক্ত কোনও কর্মকর্তাকে দায়িত্ব দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম