বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি ১০০ থেকে কমে ৩০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই তথ্য জানায়। 

গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা হতে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা। ১২ বছরের নিচে প্রতি জনের প্রবেশ ফি ছিল ৫০ টাকা। বর্তমানে ৬-১২ বছর বয়সীদের প্রবেশ ফি করা হয়েছে ১৫ টাকা এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি ১ হাজার টাকা, ১০১ থেকে ২০০ জনের দল হলে ফি ১ হাজার ৫০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।

এছাড়া, উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে  ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কার্ডধারীরা বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন। কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে। 

জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে জনসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি আবার নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আরও পড়ুন:

বোটানিক্যাল গার্ডেনের টিকিট বেড়ে ১০০: হতাশ দর্শনার্থীরা, মন্ত্রী বললেন ‘অযৌক্তিক’

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী