‘নিউ জেএমবি’র দুই সদস্য গ্রেফতার, বাড়ির ভেতর ‘বিপুল পরিমাণ বিস্ফোরক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৬

রাজধানীর শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গির নাম রেজওয়ান ও মাহমুদুল। তারা আপন দুই ভাই। তারা দুজন নিউ জেএমবির সদস্য।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী শাহ আলী এলাকায় একটি বাসায় অভিযান চালায় সিটিটিসি। বাসার ভেতর বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেখান থেকে সন্দেহভাজন দুই জঙ্গি রেজওয়ান ও মাহমুদুলকে গ্রেফতার করেছে সিটিটিসি। বোম্ব ডিসপোজাল ইউনিট এসবি বিস্ফোরক নিষ্ক্রিয় ও জব্দ করার চেষ্টা করছে।

এখনও সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শাহ আলী এলাকা হতে গ্রেফতার হওয়া দুই জনকে প্রথমে জঙ্গি বলা হলেও রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে একটি সংশোধনী বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় জঙ্গি শব্দ পাল্টে গ্রেফতার দুই জনকে সন্দেহভাজন নাশকতাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

/এবি/এনএল/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম