আন্দোলনে আহতদের জন্য ‘মুমূর্ষু সমাবেশ ও মুক্তির গান’

ঢাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০

জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসায় অগ্রাধিকার ও তাদের পুনর্বাসনের দাবিতে গান গাইবেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। আর সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নন্দিত গীতিকার লতিফুল ইসলাম শিবলী। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে ‘মুমূর্ষু সমাবেশ ও মুক্তির গান’ শিরোনামের এই আয়োজন।

অনুষ্ঠানের আয়োজক ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার অগ্রাধিকার দিতে হবে এবং তা বিনামূল্যে করতে হবে। একইসঙ্গে আহত এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে তাদের এই আয়োজন।

ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদকে রুখে দিতে সংগঠনটি চলতি বছরের ৬ আগস্ট প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। এর প্রতিষ্ঠাতা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী। সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন সাবেক শিক্ষার্থী।

/এমএস/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী