সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে উপদেষ্টা কমিটি গঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:০০

সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর এ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।

অর্থ উপদেষ্টাকে সভাপতি করে গঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি-সংক্রান্ত উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হচ্ছেন খাদ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মনোনীত একজন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা, সমাজকল্যাণ ‍উপদেষ্টা এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা এ কমিটির সহায়তাকারী কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

কমিটি বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান এবং দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্যক্রম, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান, খাদ্যবান্ধব কর্মসূচি এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বিতরণ কর্মসূচির বাজেট নির্ধারণ করবে।

প্রতি বছরের মার্চ মাসে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের