সালমান, আনিসুল, পলক, মানিক ও মামুন আরও একাধিক মামলায় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে একাধিক হত্যার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়। এরপর তাদের সিএমএম হাজতখানায় রাখা হয়। সকাল ৮টা ১০ মিনিটের তাদের আদালতের এজলাসে ওঠানো হয়।

এসময় রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার ১৩ টি হত্যা মামলার একাধিক মামলায় তাদের বিভিন্ন জনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন পুলিশ। 

শুনানির শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
 
সংশ্লিষ্ট আদালতের জিআর শাখার পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক