অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:১২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:১২

যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে ত্বরান্বিত করতে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অপরদিকে যুব সমাজের উন্নয়নে যেকোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউনেস্কো।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএন এইডস (ইউএনএইডস) এবং ইউএন ভলানটিয়ার-এর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাতের সময় এসব আশ্বাস দেওয়া হয়।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সাক্ষাৎকারে যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ কর্তৃক অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ইউনেস্কোর বাংলাদেশের  প্রতিনিধি ড. শুসান ভেইজ বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনও ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। যুব সমাজের জীবনমান উন্নয়নে আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধারে কাজ করে যাচ্ছি এবং আগামীতে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি। আমাদেরকে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে— যেখানে যুবকরা তাদের কথা নির্ভয়ে বলতে পারবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সমন্বয় করে এই কমন প্ল্যাটফর্মের ডিজাইন শুরু করা যেতে পারে।’

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সব দাবি আদায় নিয়ে সচেষ্ট রয়েছে। দেশের যুব সংগঠনগুলো সম্প্রতি বন্যা পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা রেখেছে।’ তিনি বলেন, ‘যুব অধিদফতরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এই প্রশিক্ষণগুলো আরও উন্নত করার বিষয়ে চিন্তা করছি। এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. শুসান ভেইজ, ইউএন এইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সাইমা খান, ইউএনডিপি’র উপ আবাসিক প্রতিনিধি মিজ সোনালী, ইউএনএফপিএ-এর কিশোর-কিশোরী ইউনিটের প্রধান ড. এলিজা ও ইউএন ভলেন্টিয়ারের কান্ট্রি কো-অর্ডিনেটর সোনিয়া মেহজাবিন উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেস্কো-ক্রিহ্যাপের 
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী