ফেসবুকে সহকর্মীদের উসকানি: দুই পুলিশ সদস্য আবার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫

ফেসবুকে সহকর্মীদের উসকানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের শাহজাহানপুর থানার মামলায় গ্রেফতার পুলিশের দুই সদস্যকে আবারও দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। 

রিমান্ড যাওয়া আসামিরা হলেন, যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান (৩২) ও রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সজিব সরকার (২৭)।

তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে আবারও তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মতিঝিল জোনাল টিমের পরিদর্শক আব্দুল্লাহেল বাকী। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর শাহজাহানপুর থানার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, আসামিরা গত ৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্থ এবং বিনষ্ট করার জন্য উসকানিমূলক বার্তা পোস্ট করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

/এআই/ইউএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের