ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে আরও ২ অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম অভিযোগটি হলো— গত ১৯ আগস্ট দুপুর ২টা ২৫ থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে বনানী থানাধীন মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপরে ভিকটিম শাহজাহানকে গুলি করে হত্যা ও জানাজা ছাড়াই লাশ কবরস্থ করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগ আনা হয়েছে।‌

এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে। নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন অভিযোগ দাখিল করেন।

দ্বিতীয় অভিযোগটি হলো— গত ৫ আগস্ট বিকাল চারটা ৩০ মিনিটের সময় রাজধানীর মেরুল বাড্ডা এলাকার বাড্ডা থানা রোডে মো. রায়হানকে হত্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে এ অভিযোগ আনা হয়েছে।

এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়েছে। নিহত রায়হানের বাবা মো. মোজাম্মেল হোসেন অভিযোগটি দায়ের করেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী