গুলশান থেকে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮

রাজধানীর গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন লেকের পাড়ে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে আজ দুপুরে গুলশানের লেকের পাড় থেকেএকটি বিদেশি ওয়ালথার পিপিকে ৭.৬৫ পিস্তল (মেড বাই জার্মানি), ৭ রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোর ২৩ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এবি/এনএআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম