মশক নিয়ন্ত্রণে ডিএসসিসি’র সাতটি ওয়ার্ডে চিরুনি অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৩

মশক নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭টি ওয়ার্ডে চিরুনি অভিযান চালানো হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএসসিসির স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ১২, ১৫, ৩১, ৫৩, ৫৫ ও ৫৭ নম্বর ওয়ার্ডে চিরুনি অভিযান চালানো হয়।

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের তালিকা অনুযায়ী— লার্ভিসাইডিং ও অ্যঅডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা হয়েছে। এ সময় সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতর সারা দেশে ৮৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় রোগীর সংখ্যা ৬৬ জন বলে উল্লেখ করা হয়। কিন্তু ওই তালিকা অনুযায়ী ডিএসসিসির সরেজমিন ও যাচাই-বাচাই শেষে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার ১৫ জন রোগী পাওয়া যায়।

ডিএসসিসি জানায়, অন্যান্য রোগী দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

/এএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে’ পোস্ট ডিলিট করে গণমাধ্যমকে দুষছেন মেয়র
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের