ঢাকা বোট ক্লাবের প্রথম নির্বাচন, সভাপতি হলেন ব্যবসায়ী নাসির উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০

প্রতিষ্ঠার ১০ বছর পর প্রথমবারের মতো আলোচিত ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন ব্যবসায়ী ও সংগঠক নাসির উদ্দিন মাহমুদ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হয় ভোটগ্রহণ, চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। পরে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। 

সভাপতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও নির্বাহী কমিটির ১০টি সদস্য পদে প্রার্থী ছিলেন ২০ জন। মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৮০ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৭৯ জন। এই নির্বাচনের আগে ক্লাবটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল আজিজ।

নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্যরা হলেন, জেসমুল হুদা মেহেদী অপু, মোহাম্মদ নাকিব উদ্দীন সরকার অপু, আসমা আজিজ, এ কে এম আয়জাজ আলী খোকন, আলিম আল কাজী তুহিন, খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এম এ রহমান, মো. জাকির হোসেন ও খন্দকার হাসান কবির।

ঢাকা বোট ক্লাবের নতুন কমিটির সদস্যরা

এদিন প্রথমবারের ভোট দেওয়ার পাশাপাশি ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর সদস্যরা। সেখানে ক্লাবটির সাবেক ও বর্তমান সভাপতিসহ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ভবনে নানা ধরনের খেলাধুলার আয়োজন থাকবে বলে জানান সদস্যরা। ঢাকা বোট ক্লাবকে দেশসেরা ক্লাব হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তারা।

/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি