বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া ‘গায়েবি মামলা’র ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার রিটটি দায়ের করেন।
রিটে গায়েবি মামলা করার ক্ষেত্রে দায়ীদের আইনের আওতায় আনতে এবং মামলায় ক্ষতিগ্রস্তদের জন্য তদন্ত কমিশন কর্তৃক ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি ও র্যাবের ডিজি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।









