মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৪

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,  জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব দাবিতে মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯৭ শতাংশ শিক্ষার্থী অধ্যয়ন করে, যাদের বেশিরভাগই মফস্বলে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাসিক বেতন ২০ টাকা থেকে ৩০ টাকার মধ্যে, সেখানে শহরে শিক্ষার্থীদের মাসিক বেতন ৫০০ থেকে ২০০০ টাকা এবং মফস্বলে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। শহর এবং গ্রামের বিভিন্ন পেশাজীবী অভিভাবকের ক্ষেত্রে একাধিক সন্তানের লেখাপড়ার খরচ চালানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই, শিক্ষাপ্রতিষ্ঠানের আয় বুঝে নিয়ে সব  বৈষম্য দূর করার মাধ্যমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে, সেইসঙ্গে জাতীয় বাজেটে অতিরিক্ত কোনও অর্থ বরাদ্দ দিতে হবে না।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক শাহ্‌ আলম, সমন্বয়ক শাহিনুর রহমান, নাসির উদ্দিন, হেমায়ত হোসেনসহ অন্যান্য শিক্ষকরা।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম