বিমান অফিস পরিদর্শন করলেন ডিএসসিএসসি প্রতিনিধি ও এয়ার উইং কোর্সে অংশ নেওয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএএসসি) কোর্স-২০২৪ (এয়ার উইং) ব্যাচের সিনিয়র ইন্সট্রাক্টর, ডিরেক্টিং স্টাফ, বিমান বাহিনীসহ বিভিন্ন দেশ থেকে কোর্সে অংশ নেওয়া অফিসাররা তাদের প্রশিক্ষণের অংশ হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন। এরমধ্য দিয়ে তারা এয়ারলাইন্সের অপারেশনাল কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং সাধারণ ও যুদ্ধকালে বেসামরিক বিমান চলাচলের বিষয়ে নেওয়া নীতি ও পদ্ধতি সম্পর্কে ধারণা পাবেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তারা পরিদর্শনে আসেন। এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলাকা ভবনে অতিথিদের স্বাগত জানান এবং উদ্বোধনী বক্তব্য দেন।

ডিরেক্টর করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং মোহাম্মদ মমিনুল ইসলাম কোর্সে অংশ নেওয়াদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।

বিভিন্ন অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোর্সে অংশ নেওয়াদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সেশনে উপস্থিত ছিলেন পরিচালক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট এয়ার কমোডর মো. মনিরুল ইসলাম।

/আইএ/এমএস/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম