সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকটে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।’

সাদী আরও লেখেন, ‘আপনারা মনোহরদী বেলাবোর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ফি আমানিল্লাহ।’

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দ<ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 

নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও  ১০ম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
সর্বশেষ খবর
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ