৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে, জানালেন আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে বলে সাংবাদিদের জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এসব থানায় গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।

আইজিপি আরও বলেন, পুলিশ জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুলিশ বাহিনী কাজ করছে। পুলিশের কার্যক্রমে গতি ফিরেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী, দেশে পুলিশের মোট ৬৩৯টি থানা আছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানা রয়েছে।

এদিকে, এবার দুর্গাপূজা উদযাপনে কোনও ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনও আশঙ্কা নেই। এরপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনও ছাড় দেওয়া হবে না।

/এবি/এফএস/
টাইমলাইন: কেমন চলছে থানার কার্যক্রম
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০
৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে, জানালেন আইজিপি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’