একদিনে সারা দেশে মশার ৮ হাজার প্রজননস্থল ধ্বংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৮

সারা দেশে একদিনে মশার ৮ হাজার ৩৮০টি প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। দেশের ১২টি সিটি করপোরেশনে ৮ হাজার ১০৫টি এবং পৌরসভাগুলোয় ২৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ গঠিত মনিটরিং টিম, সব সিটি করপোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় আজ বৃহস্পতিবার ২ হাজার ৭১০ জন মশককর্মী কাজ করেছেন।

এদিকে ড্রাম, ভাঙা পাত্র, নির্মাণাধীন ভবন, ফুলের টব ও লিফটের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে খুলনা সিটি করপোরেশনে ৫টি এবং গাজীপুর সিটি করপোরেশনে ৬টি সহ মোট ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে।

মশার প্রজননস্থল ধ্বংস

বৃহস্পতিবার সারা দেশে সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে ৪৩টি। যেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪টি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮টি, গাজীপুর সিটি করপোরেশনে ২টি এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে ১৯টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে খুদে বার্তা (এসএমএস) পাঠানোর জন্য সব মোবাইল অপারেটরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
‘প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে’ পোস্ট ডিলিট করে গণমাধ্যমকে দুষছেন মেয়র
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম