উত্তরায় সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫২

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণে বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ডিএনসিসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনে কিং ফিসার রেস্টুরেন্ট অবস্থিত। ভবনের নিচতলার সাবস্টেশন-সংলগ্ন একটি বড় আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের এক হাজার ২০৮ বোতল মদ ও ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

শামীম আহম্মেদ জানান, একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রচ্ছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিষিয়ে তুলেছে মর্মে স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করা হয়েছে বলে জানান তিনি।

/এবি/এনএআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম