‘অপরাধ নিয়ন্ত্রণে ক্র্যাব ও ডিএমপি পাশাপাশি কাজ করে যাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে। তেমনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বিভিন্নভাবে অপরাধ বিষয়ক সংবাদ ও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে যাচ্ছে, যা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের জন্য সহায়ক হচ্ছে। মহানগরবাসীর নিরাপত্তা বিধানে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪’ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

মাইনুল হাসান বলেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন। যেটি বহুদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি একত্রে কাজ করে যাচ্ছে। আনন্দ বিনোদনের জন্য আজ এ খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটিই প্রফুল্ল থাকে। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও বৃদ্ধি পায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে থাকে।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন ডিএমপি কমিশনার

তিনি আশা প্রকাশ করে বলেন, ডিএমপি এবং ক্র্যাবের মধ্যে যে সুসম্পর্ক ঐতিহ্যগতভাবে ছিল এটা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আজকের এ সুন্দর খেলার আয়োজন করার জন্য আয়োজক সংস্থা ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদও জানান ডিএমপি কমিশনার।

পরে তিনি পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানসহ ক্র্যাবের সদস্য ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি