‘মায়ের ডাকের’ সানজিদার ভাইকে আটকের ঘটনায় আইএসপিআরের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১২আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৩:০৪

গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গঠিত ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে যৌথবাহিনীর আটকের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগের বাসা থেকে আটকের পর বিকাল সাড়ে ৫টার দিকে আবার তাকে বাসায় দিয়ে যায় যৌথবাহিনী।

আইএসপিআর জানায়, রাজধানীর শাহীনবাগ এলাকা থেকে সাইফুল ইসলাম শ্যামল নামের এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ ছিল। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিকাল পৌনে ৩টার দিকে কাছের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর ৪টা ৪০ মিনিটে তাকে তার নিজ বাসায় দিয়ে আসা হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী তথ্য অনুযায়ী সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল। যার কারণে তিনি কারাভোগ করেছিলেন। এছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেফতার হয়েছিলেন বলে জানা যায়। সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাইফুল ইসলাম শ্যামল 'মায়ের ডাক' নামক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলির বড় ভাই হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ প্রচারিত হয়েছে। এক্ষেত্রে তার পারিবারিক পরিচয়কে প্রাধান্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার অনাকাঙ্ক্ষিত। এছাড়াও তার সঙ্গে সেনাবাহিনীর অসৌজন্যমূলক আচরণের দাবিও ভিত্তিহীন। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরও পড়ুন:

‘মায়ের ডাকের’ সানজিদার ভাইকে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী

মায়ের ডাকের সানজিদার ভাই আটক

‘মায়ের ডাকের’ সানজিদার ভাইকে বাসা থেকে তুলে নেওয়ায় নাগরিক কমিটির নিন্দা

/জেইউ/এফএস/
সম্পর্কিত
নৌবাহিনীর নতুন প্রধান মিসবাহ উল আজীম
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি