‘মায়ের ডাকের’ সানজিদার ভাইকে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৩আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ২১:৫২

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গড়ে উঠা সংগঠন ‘মায়ের ডাকের’ সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে যৌথবাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার শাহীনবাগের বাসা থেকে তাকে আটক করা হয়েছিল। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আবার বাসায় পৌঁছে দেন যৌথবাহিনীর সদস্যরা।

শ্যামলের বড় বোন আফরোজা ইসলাম আঁখি বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে নিয়ে যাওয়ার পর তাকে সেনাবাহিনীর তেজগাঁও অস্থায়ী ক্যাম্পে নিয়ে যায় যৌথবাহিনী। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তারা। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আবার শ্যামলকে রাজধানীর শাহীনবাগের বাসায় পৌঁছে দেয়। 

২০১৩ সালের ডিসেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনকে। তিনি শ্যামলের ছোট ভাই। এখনও তার খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে কাজ করতে গিয়েই গুমের শিকার অন্যান্যদের নিয়ে ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তোলেন তার বোন সানজিদা ইসলাম তুলি। সংগঠনটি গুম বা বলপ্রয়োগ করে তুলে নেওয়া ব্যক্তিদের সন্ধান দাবিতে সভা-সমাবেশসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, এলাকাবাসীর নানা অভিযোগের ভিত্তিতে শ্যামলকে আটক করা হয়।

আরও পড়ুন- মায়ের ডাকের সানজিদার ভাই আটক

/জেইউ/এফএস/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান