নিউমার্কেটে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১০, বিএনপি নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৪, ০১:৫৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:০৭

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন জিলানী মার্কেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এরশাদ সাঈদ, শুভ ও বাবু নামের চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মার্কেটের ব্যবসায়ী ও জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে থানার সামনে অবস্থান নিয়ে আছেন।

মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাত সাড়ে ৮টার দিকে মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীসহ থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল, যুবদলের যুগ্ম আহ্বায়ক সুনিয়াদ আহম্মেদ সুমন, যুবদল নেতা সোহেল রানা, জালাল আহম্মেদ, জসিম আপেল ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা করে।

এ সময় সাঈদ ও বাবুকে তারা বেধড়ক পেটাতে থাকে। এ অবস্থায় মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে এলে তারা তাদের ওপরও চড়াও হয়। এ সময় এরশাদ ও শুভকেও তারা ব্যাপক মারধর করে। অবস্থা বেগতিক দেখে তারা থানা পুলিশকে খবর দিলে প্রথমে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তারা বলেন, পুলিশ যুবদল নেতা আপেলকে আটক করে গাড়িতে করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ অবস্থায় সেখানে সেনাবাহিনী পৌঁছালে তারা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর পাটোয়ারীকে গ্রেফতার করে।

মার্কেটের ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, হামলাকারীদের লাঠির আঘাতে অন্তত ১০ জন আহত হয়। সাঈদ, বাবু, এরশাদ ও শুভ গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

নিউমার্কেট থানার কর্তব্যরত অফিসার আরব আলী বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় সাঈদ ও বাবুর পক্ষ থেকে পৃথক দুটি মামলা হচ্ছে। জাহাঙ্গীর পাটোয়ারী আমাদের হেফাজতে রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জহাঙ্গীরের অনুসারীসহ মার্কেটের ব্যবসায়ীরা থানার আশপাশে ভিড় করে আছে।

তবে জানতে চাইলে থানার অন্য কর্মকর্তারা তাদের গাড়ি থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি নাম প্রকাশ করে নিশ্চিত করতে চাননি।

/আইএ/এনএআর/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ